1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঠাকুরগাঁও:দুই মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ পরীক্ষা শেষ করে আর বাড়ী ফেরা হলো না স্কুল ছাত্র ফারুকের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২০৫ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি: পরীক্ষা শেষ করে আর বাড়ী ফেরা হলো না ৭ম শ্রেণির ছাত্র ফারুকের।পরিবার, সহপাঠি,স্বজনদের মধ্যে কান্নার রোল।একটা শিশুকে মটর সাইকেল চালানোর আত্মঘাতী সুযোগ দেয়ার করুণ পরিণতি বলে অনেকে আক্ষেপ করছেন।
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পরীক্ষা শেষ করে বাড়ী ফেরার পথে ফারুক হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন।
নিহত স্কুল ছাত্র সদর উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর আরাজী গোপালপুরের শুক্কুর আলীর ছেলে।
সে বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর ১২ টার দিকে ভূল্লী থেকে গড়েয়া রোডে তুরুকপথা নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এর একটির চালক স্কুল ছাত্র ফারুক ঘটনা স্থলেই মারা যায়। এ সময় আরেকটি মোটরসাইকেলের তিন আরোহীর সবাই আহত হয়। পরে তাদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে স্কুল ছাত্রের মৃত্যুতে তার পরিবার, সহপাঠি,স্বজনসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে।
ঘটনা নিশ্চিত করে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন জানান,সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের নিহতের ঘটনায়  একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের ঘটনা সবাইকে বিচলিত করে জানিয়ে তিনি টেলিফোনে জানান, ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে যা জানা গিয়েছে তার প্রেক্ষিতে আমার বক্তব্য, শিশু কিশোররা যেন মটর সাইকেলের চাবি হাতে না পায় সে ব্যাপারে আমরা অভিভাবকদের সচেতনতা আশা করছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com