1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঠাকুরগাঁওয়ে ওঁরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৮ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : ওঁরাও সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব কারাম পূজা। আর এই উৎসব উপলক্ষে ঢাক-ঢোল বাজিয়ে নাচ, গান সহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে এ দিবসটি পালন করা হচ্ছে।
সোমবার গভীর রাত থেকে শুরু হয়ে মঙ্গলবার সন্ধ্যাব্যাপী সদর উপজেলার সালন্দর পাঁচপীর ডাঙ্গার ওঁড়াও পাড়ায় কারাম পূজা ও সামাজিক উৎসব কমিটির আয়োজনে এ দিবসটি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, সিনিয়র সহকারী জজ ও জেলা লিগাল এইড কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, সদর থানার ওসি ফিরোজ কবির, জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরসহ হিন্দু, মুসলিম, খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন ব্যাক্তিবর্গ।
কারাম পূজা ও সামাজিক উৎসব উদযাপন কমিটির সভাপতি বিশ্বনাথ কেরকেটা বলেন, আমরা অত্যন্ত কষ্টে জীবন-যাপন করি‌। কারাম পূজা আমাদের প্রধান ধর্মীয় উৎসব। অথচ এ উৎসব আমরা নিজেরাই নিজেদের অর্থায়নে পালন করি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে অন্যান্য সম্প্রদায়ের উৎসবগুলোর মতো আমরাও এ দিবসটি আরও সাড়ম্বরে পালন করতে পারবেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com