1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঠাকুরগাঁওয়ে কাঁচামাল আড়তে নেই পেঁয়াজ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৬ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ের  পেঁয়াজের বাজারও এখন অস্থির। খুচরা বাজারের পাশাপাশি এমন অবস্থা কাঁচামাল আড়তেও। পাইকারি বাজারে আজ বিক্রি হয়েছে ১০৫ টাকা দরে। বাজার ঘুরে দেখা গেছে আড়ত সহ কোন খুচরা দোকানেও নেই পেঁয়াজ। তবে দু-একজন দেশি পেঁয়াজ বিক্রি করতে আসলে পেঁয়াজ ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। তাও আবার বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। তবে মোবাইল কোর্ট সরে গেলেই সেই পেঁয়াজ ২ শ টাকার ওপরে বিক্রি হয় বলে ক্রেতাদের অভিযোগ।
পেঁয়াজ কিনতে আসা বিভিন্ন ক্রেতারা বলেন, হঠাৎ পেঁয়াজের উপরে এরকম বোমা পড়লো কেন জানিনা। কয়েকদিন থেকে পেঁয়াজের আকাশ ছোঁয়া দামের কারণে আমরা পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছি আর আজকে গোটা আড়তে কোন পেঁয়াজ খুজে পাওয়া যাচ্ছে না। এখন আমাদের পেঁয়াজ ছাড়া রান্না করা ছাড়া কোন উপায় নেই।
আড়তদারেরা জানান, আজকে চাহিদার তুলনায় অনেক কম পেঁয়াজ পেয়েছি আমরা। যেখানে আমাদের দৈনিক ২০ বস্তারো অধিক পেঁয়াজের দরকার সেখানে পেয়েছি ৫-১০ বস্তা। এত কম পরিমাণের পেয়াজ সকালেই বিক্রি হয়ে গেছে তাই আমাদের কাছে আর কোন পেঁয়াজ নেই।
এদিকে আড়ত কমিটির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ বলেন, আজকে প্রশাসনের উপস্থিতিতে সঠিকভাবে আড়তদারদের পেঁয়াজ বণ্টন করা হয়েছে। কেউ যেন কারচুপি করতে না পারে তাই সকলকেই লাইনের মাধ্যমে ১০৫ টাকা দরে পেঁয়াজ বিক্রয় করা হয়েছে। তবে আগামীকাল থেকে ঠাকুরগাঁও আড়তে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ পাওয়া যাবে এবং ৮০ টাকা দরে পেঁয়াজ বিক্রয় করা হবে বলে জানান তিনি।
এদিকে জাতীয় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক শেখ সাদী মোবাইল ফোনে জানান, আমরা আজ সকালে ঠাকুরগাঁও আড়তে ছিলাম। আমাদের উপস্থিতিতেই ১০৫ টাকা দরে আড়তদারদের নিকট লাইন ধরে পেঁয়াজ বিক্রয় করা হয়েছে। বাজারে পেঁয়াজ না থাকার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন এ বিষয়ে আমার কোন বক্তব্য নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com