1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঠাকুরগাঁওয়ে কাটা ধান রাখাকে কেন্দ্র করে মারামারি, নিহত ১ আহত-২ আটক ২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৭৮ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ধান রাখাকে কেন্দ্র করে দু-পক্ষের মারামারির ঘটনায় গজেন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেেে ২ জন। এ ঘটনায় সোমবার ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩ নং গড়েয়া ইউনিয়ন পরিষদের আরাজি মাটিগাড়া গ্রামে রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত গজেন ঐ এলাকার মৃত ফয়রাতু বর্মনের বড় ছেলে। আহতরা হলেন- ফাগু রায়  (২৮) ও ফনি চন্দ্র রায় (৪০)। তারা  নিহতের যথাক্রমে ভাই ও ভাতিজা।যাদের আঘাতে গজেন নিহত হয়েছে তাদের ঘরবাড়ি জনশূন্য অবস্থায় পড়ে আছে। এলাকাবাসীর অভিযোগ তারা পালিয়ে বেড়াচ্ছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একই এলাকার জয়নালের ছেলে ধর্ম (৫৫) নিহত গজেনের বাড়ির সামনের উঠানে কাটা ধান রাখার সময় গজেন নিষেধ করে অন্য জায়গায় রাখতে বলে। এ নিয়ে বাদানুবাদের একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ধর্ম, মধু, মিঠুন, হরকুমার লাঠি, রড নিয়ে অতর্কিত ভাবে হামলা চালায়। এ সময় বাঁশ দিয়ে হরকুমার আঘাত করার পরে গজেন মাটিতে লুটিয়ে পড়লেও তার ওপর আঘাত করা থামায়নি তারা। চিৎকার শুনে গজেনের বাড়ির লোকজন ঘটনাস্থলে আসলে তাদের ওপরেও হামলা চালায় ধর্মসহ তাদের লোকজন।
পরবর্তীতে গজেনসহ আহতরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে জরুরি বিভাগেই মারা যান গজেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ কবির মোবাইল ফোনে জানান, ঐ এলাকায় মারামারির ঘটনায় একটি মামলা পেয়েছি এবং প্রাথমিকভাবে দিপীকা রাণী ও সুরবালা নামে দুইজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com