1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঠাকুরগাঁওয়ে জাতীয় পাট দিবস পালন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে জাতীয় পাট দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোলেমান আলী’র সভাপতিত্বে এ সময় স্বাগত বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার।

এছাড়াও বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আলমগীর কবির, ঠাকুরগাঁও বিসিক এর উপ-ব্যবস্থাপক হাফিজুর রহমান, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাবিবুল ইসলাম বাবলু।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ঠাকুরগাঁও পাট অধিদপ্তরের জেলা পাট উন্নয়নের পরিদর্শক অবিনাশ চন্দ্র রায়।

সভায় বক্তারা বলেন, পাট একটি অর্থকারী ফসল, পাটের অবদান অনেক। এটা পরিবেশ সম্মত তাই এর ব্যবহার বৃদ্ধি করতে হবে। পলিথিনের বদলে আমাদের দেশে পাটের ব্যবহার বাড়াতে হবে। পাট পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি পাটের আবাদ বৃদ্ধির ওপর জোর দেন বক্তারা। এছাড়া, পাট চাষীরা যাতে পাট ভেজানোর প্রযুক্তি এবং তাদের পণ্যের ন্যায্যমূল্য পান, সে বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পাটচাষি আল আমিনসহ জেলার বিভিন্ন পাট চাষীরা এবং জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com