1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কা প্রাণ গেল স্কুলছাত্রীর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁওয় প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলায় সবজিবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইক আরোহী এক স্কুলছাত্রীর প্রাণ প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও চার যাত্রী।

মঙ্গলবার দুপুরে শহরের রোড ওয়াপদা মোড় এলাকার এ ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শহীদুর রহমান।

নিহত ফারহানা সরকার উপজেলার রহিমানপুর ইউনিয়নের কালিতলা গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে। সে ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আহতরা হলেন- উপজেলার শিবগঞ্জ এলাকার জসিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), আকচা ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে মুক্তা (৫০), জামালপুর ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রিদম (১৫), পীরগঞ্জ উপজেলার মো. আতিয়ারের রহমানের ছেলে সাজু ইসলাম (২৪)।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি শহীদুর রহমান বলেন, শিবগঞ্জ এলাকা থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক শহরের রোডের দিকে যাচ্ছিল। পরীক্ষা শেষে ফারহানা সেই ইজিবাইকে করে বাড়ি ফিরছিল। পথে সবজিবাহী একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে মুদি দোকানের ভেতর নিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই ফারহানার মৃত্যু হয়। আহত হন ইজিবাইকের আরও চার যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল আলম চয়ন বলেন, আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজন মুমূর্ষু অবস্থায় আছেন।

ওসি শহীদুর রহমান বলেন, ঘটনার পর পর চালক ও তার সহকারী ট্রাক রেখে পালিয়ে গেছে। পরে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com