1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১৮৬ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদীতে গোসল করতে নেমে ইয়াসমিন (১০) ও তসলিমা (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার কুলিক নদীতে খন্জনা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইয়াসমিন উপজেলার খন্জনা গ্রামের ইব্রাহীম আলীর মেয়ে ও তসলিমা আক্তার দিনাজপুর সদরের ইউসুফ আলীর মেয়ে। তসলিমা তার নানীর বাড়িতে বেড়াতে এসেছিলেন৷

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ঈদে মা-বাবার সঙ্গে খালার বাড়িতে বেড়াতে আসে তসলিমা। আজ রবিবার দুপুরে পাশের বাড়ির ইয়াসমিনের সঙ্গে বাড়ির পাশে খেলছিল তসলিমা। পরে সকলের অগোচরে বাড়ির পাশের নদীতে গোসল করতে নামে তারা দুইজন। এদিকে দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। একপর্যায়ে নদীতে দুইজনের মরদেহ ভাসতে দেখে তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন, ‘দুই বোনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

দুঘটনার বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাছিম ইকবাল বলেন, দুপুরে তারা দুইজন মিলে কুলিক নদীতে গোসল করতে নেমেছিলেন৷ কিছুক্ষণ পরে তারা ডুবে যায়৷ এলাকাবাসী দেখে তাদের উদ্ধার করেন। ঘটনাস্থলে ইয়াসমিন মারা যায়। আর হাসপাতালে নেওয়ার পথে তসলিমা মারা যায়৷

লেহেম্বা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম ইসলাম দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত দুই শিশু হলো- খঞ্জনা গ্রামের ইব্রাহিমের মেয়ে ইয়াসমিন (১০) এবং দিনাজপুর সদর রেলস্টেশন এলাকার ইউসুফ আলী ও সাথি দম্পতির মেয়ে তসলিমা (৮)। শিশু তসলিমা গতকাল শনিবার দিনাজপুর থেকে বাবা-মায়ের সঙ্গে রাণীশংকৈল খঞ্জনা গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসেন।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com