1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ইউপি সদস্যকে হত্যার ১১ বছর পর দম্পতির যাবজ্জীবন কারদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৯০ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার এক ইউপি সদস্যকে হত্যার ১১ বছর পর প্রতিবেশী দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে একজন বেকসুর খালাস পেয়েছেন।
২৮ নভেম্বর বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের জ্যেষ্ঠ দায়রা জজ মো. আবুল মনসুর আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল হালিম। দণ্ড প্রাপ্তরা হলেন- পীরগঞ্জ উপজেলার কুশারীগাঁও গ্রামের প্রয়াত মাদু মোহাম্মদের ছেলে মোহাম্মদ আলী ও তার স্ত্রী মোমেনা বেগম। খালাস পেয়েছেন পীরগঞ্জ উপজেলার কুশারীগাঁও গ্রামের ফারাজ উদ্দীনের ছেলে মো. নয়ন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম বলেন, ২০১৩ সালের ৯ এপ্রিল পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়ন পরিষদের সদস্য আলাউদ্দীন ফকির ওরফে ফকির মেম্বার নিখোঁজ হন। পরদিন কুশারীগাঁও গ্রামের জনৈক নাজিমের ভুট্টা ক্ষেত থেকে আলাউদ্দীন ফকিরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আলাউদ্দীনের ছেলে বাদশা মিয়া প্রতিবেশী মোহাম্মদ আলী, মো. নয়ন, বাবুল এবং হামিদুল হককে আসামি করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পিপি বলেন, তৎকালীন পীরগঞ্জ থানার এস,আই মো. রায়হান আলী তদন্ত শেষে মোহাম্মদ আলী, তার স্ত্রী মোমেনা বেগম এবং মো. নয়নকে আসামি করে আদালতে অভিযোগ পত্র জমা দেন। সাক্ষ্যগ্রহণ শেষে মোহাম্মদ আলী ও তার স্ত্রী মোমেনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বলে জানান, রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com