1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঠাকুরগাঁওয়ে ভূট্টা ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার পলাতক স্বামী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২০০ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভূট্টা ক্ষেত থেকে রুমা আক্তার (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী দেলোয়ার হোসেন (৪৫) পলাতক রয়েছেন।
আজ দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমা আক্তার ২ সন্তানের জননী। পরিবার সূত্রে জানা যায়, বিয়ের প্রায় ১৪ বছর ধরে রুমা বিভিন্নভাবে স্বামীর কাছে নির্যাতনের শিকার। অন্য একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক ছিল দেলোয়ারের। জানতে পেরে প্রতিবাদ করায় পাশবিক নির্যাতন করে রুমাকে হত্যা করে ভূট্টা ক্ষেতে ফেলে দিয়েছে পালিয়েছে এমন অভিযোগ করেন তারা।
অন্যদিকে এ বিষয় দেলোয়ারের পরিবারের কেউ কথা বলতে রাজি হননি। তবে এলাকাবাসীরা জানায়, মেয়েটি অনেক ভালো ছিল। দেলোয়ার একজন অটো চালক। বিভিন্ন কারণে রুমাকে মারধোর করতে দেখেছি আমরা। আজ বেলা ১২ টার দিকে আমরা ভাতগাঁও গ্রামে ভূট্টা ক্ষেতে রুমা নামে এই মহিলার লাশ দেখতে পেলে পুলিশকে খবর দেওয়া হয়। রুমাকে যদি কেউ হত্যা করে থাকে তাহলে তাদেও উপযুক্ত শাস্তির দাবি করেন পরিবারসহ এলাকাবাসীরা।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীন মোহাম্মদ বলেন, ঘটনা শুনেই আমরা এখানে এসেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com