1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঠাকুরগাঁওয়ে যুবদলের নামে পিকনিকের চাঁদা দাবি। আটক ৩ যুবলীগ কর্মী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে যুবদলের নাম ভাঙ্গিয়ে এবং ভূয়া চিঠি নিয়ে অফিস ও কাঁচামালের আড়তে পিকনিকের চাঁদা চাইতে গিয়ে পুলিশের হাতে আটক হয় ৩ যুবলীগ কর্মী।  পৌরসভার ৯ নং ওয়ার্ডের গোবিন্দনগরে সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছে, সোলায়মান হোসেন(৩২), রাজু হোসেন (২৭) ও রাকিব হোসেন (৩০)। সোলায়মানের বাড়ি ঘোষপাড়া, রাজু ও রাকিবের বাড়ি কলেজপাড়া।
স্থানীয়দের অভিযোগ, এই তিনজন কাঁচামালের আড়োতে গিয়ে নিজেদেরকে যুবদলের ৯ নং ওয়ার্ডের সদস্য বলে দাবি করে পিকনিকের চাঁদা দাবি করে ।  সেসময় দোকানদার সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন।
এ ব্যাপারে জাতীয়তাবাদী ছাত্রদল জেলা সভাপতি মোঃ কায়েস অভিযোগ করেন, আমরা প্রতিনিয়ত অভিযোগ  পাচ্ছিলাম যুবদল ছাত্রদল বিএনপির নামে বিভিন্ন স্থানে চাঁদাবাজি সন্ত্রাস জ্বালাও পোড়াও করছে পরাজিত আওয়ামী লীগ-যুবলীগের দুষ্কৃতিকারীরা। আজ জনসাধারণ হাতেনাতে এ ধরনের দুষ্কৃতিকারীদের ধরে ফেলেছে। আমরা এরকম অভিযোগ পেয়ে ৯ নং ওয়ার্ডের যুবদল ছাত্রদলের সাথে যোগাযোগ করি এবং নিশ্চিত হই বিএনপি বা অঙ্গসংগঠনের সাথে আটককৃতদের কোনো সম্পৃক্ততা  নেই। তারা পূর্ব থেকেই যুবলীগের স্থানীয় চাঁদাবাজ বলে আমরা নিশ্চিত হয়েছি। এদের কঠোর শাস্তি দাবি করছি।
বিএনপির জেলা সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন এ প্রশ্নে বলেন, বোঝা যাচ্ছে পরাজিত শক্তি নিজেরা দুষ্কর্ম করে বিএনপির ঘাড়ে চাপাতে চাইছে। দলের অবস্থান পরিষ্কার যে কেউই এ ধরনের দুষ্কর্ম্ম করবে তার বিরুদ্ধে দলীয় ও আইনগত কঠোর ব্যবস্থা।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্তে সঠিক বিষয় বেড়িয়ে আসবে, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com