1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৩’শ কৃষক বিনামূল্যে পেলেন বিনাধান-২৪ বীজ ও প্রশিক্ষণ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৭৫ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে উচ্চ ফলনশীল বিনাধান-২৪ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও প্রশিক্ষণ দেয়া হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ১শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ উপপরিচালক মাজেদুল ইসলাম । ঠাকুরগাঁও সদর উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে বিনা রংপুর উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন
বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপ প্রকল্প পরিচালক ড. আশিকুর রহমান, বিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফাহমিনা ইয়াসমিন, ঠাকুরগাঁও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ’র নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম,
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাসিরুল ইসলাম, বিনা রংপুর উপকেন্দ্রের উপ প্রকল্প পরিচালক কৃষিবীদ মাহমুদল হাসান।

বিনা রংপুর পরমাণু উপকেন্দ্রের উপ প্রকল্প পরিচালক কৃষিবীদ মাহমুদল হাসান বলেন, আজকের প্রশিক্ষণার্থী ১’শ কৃষকসহ সাড়ে ৩’শ কৃষকের মধ্যে মোট আড়াই টন বীজ এখানে বিতরণ করা হয়েছে। তিনি জানান, এই ধানের গাছ খাটো (৯৫-৯৭ সেমি) ও খাড়া হওয়ায় হেলে পড়ে না, গাছ শক্ত ও বলিষ্ঠ।ধানের দানা লম্বা ও মাঝারি চিকন।গড় ফলন ৬.৫ টন/হেক্টর। বিনাধান-২৪ একটি উচ্চফলনশীল জাত যা বোরো মৌসুমে সারা দেশে চাষের জন্য অনুমোদিত।

এই ধানের উৎপাদনে কৃষকরা উৎসাহিত হলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে আরেকধাপ এগিয়ে যাবে বলে অনুষ্ঠানে বক্তারা মন্তব্য করেন। জাকির মোস্তাফিজ মিলু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com