1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঠাকুরগাঁওয়ে “স্মার্ট শিক্ষায় স্মার্ট দেশ, কারিগরি শিক্ষায় বাংলাদেশ” শীর্ষক সেমিনার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৯৫ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : “একটাই লক্ষ্য হতে হবে দক্ষ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে “স্মার্ট শিক্ষায় স্মার্ট দেশ, কারিগরি শিক্ষায় বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  দুপুরে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে অত্র প্রতিষ্ঠানের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী মো: মাকসুদুর রহমানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের সভাপতি এস এম সামসুজ্জামান দুলাল।মূল প্রবন্ধ পাঠ করেন চিফ ইনস্ট্রাক্টর (টেক) আরসি প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন।

এ সময় বক্তারা বলেন, বর্তমান স্মার্ট বাংলাদেশে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। যে দেশ‌ কারিগরি শিক্ষায় যত উন্নত সে দেশ তত বেশি উন্নত। আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার ছাড়া আমরা উন্নত দেশের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে পারবোনা। স্মার্ট পৃথিবীর হৃদপিণ্ড হচ্ছে কারিগরি শিক্ষা। তাই ছাত্র-ছাত্রীদের কারিগরি শিক্ষায় বেশি বেশি ধাবিত করে স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com