1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২২৭ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তের বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহতের ও বালিয়াডাঙ্গী উপজেলায় একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহত দুই জনের বিষয় নিশ্চিত হওয়া গেছে।
সোমবার ০৪ ডিসেম্বর ভোর রাতে হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বিওপি সীমান্তে গুলিবিদ্ধ হয়ে নিহত হন দুই এবং বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই বিওপি এলাকায় একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়।

নিহতরা হলেন-হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলে মকলেছ (২৮)। এর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম ফিরোজ ওয়াহিদ এবং একই এলাকার বাসেদ আলীর ছেলে জহিরুল ইসলাম (২৫) নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন  হরিপুর কাঠালডাঙ্গী বিওপি’র কোম্পানি কমান্ডার এন্তাজুল হক। রাত সাড়ে ৯ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন তারা।

ওসি ফিরোজ ওয়াহিদ জানান, সোমবার ভোর রাতে একজন ব্যক্তির গুলিবিদ্ধ লাশ নাগর নদীর উপশাখা শিরানী নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

কাঠালডাঙ্গী বিওপি’র কোম্পানি কমান্ডার এন্তাজুল হক বলেন, ভারত সীমান্তের ভিতরে এক বাংলাদেশিকে গুলি করে বিএএসএফ। পরে তাকে সেখানকার একটি হাসপাতালে নেয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। তার লাশ এখনো বিএসএফের কাছে আছে। তবে কারনে বিএসএফ গুলি চালিয়েছে তা এখনো নিশ্চিৎ করতে পারেনি বিজিবি ও পুলিশ।

এদিকে  বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বারোসাপাড়া্ গ্রামের দুলু মিয়ার ছেলে ইদ্দিশ (৩০) গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে জানতে চাইলে সোমবার রাত ১০ টায় রত্নাই ক্যাম্পের কমান্ডার হান্নান বলেন, জানতে পেরে ইদ্দিশ নামে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে আমরা তাদের পরিবারে ও বিএসএফ ক্যাম্পে খোঁজ খবর নিয়ে এর সত্যতা আমরা পাইনি।
বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহমান জানান, বিএসএফের গুলিতে সীমান্তে দুই বাংলাদেশির নিহত হয়েছেন। এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন করে ভারতে থাকা যুবকের লাশ বিএসএফ দ্রুত ফেরত দেবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com