1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঠাকুরগাঁওয়ে ৩টি আসনে ২০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৫ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি।।দ্বাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার ৩টি আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে মোট ২০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ জেলায় মোট ২২ জন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেছিলেন। জেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সুত্রে এ খবর জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত আনন্দ উদ্দীপনার সাথে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। দলীয় ও স্বতন্ত্র মিলে ঠাকুরগাঁও-০১ আসনে মনোনয়ন নিয়েছেলেন ৭, ঠাকুরগাঁও-২ আসনে ৮ জন ও ঠাকুরগাঁও-৩ আসনে ৭ জন। মোট ২২ জন প্রার্থী।
২২ জন প্রার্থীর মধ্যে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ৫টা পর্যন্ত দলীয় ও স্বতন্ত্র মিলে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ঠাকুরগাঁও- ১ আসনে ৭ জন, ঠাকুরগাঁও-২ আসনে ৭ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ৬ জন। মোট ১৭ জন প্রার্থী।
বিষয়টি বৃহস্পতিবার বিকাল ৫টায় নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
ঠাকুরগাঁও ১ আসনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রমেশ চন্দ্র সেন, স্বতন্ত্র হিসেবে জেলা আওয়ামী যুব মহিলা লীগের সাবেক  আহবায়ক ও সাবেক উপাজেলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার মোল­া, জাতীয় পার্টি থেকে রেজাউর রাজী স্বপন চৌধুরী, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি থেকে এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, জাকের পার্টি থেকে মাহাবুবুর রহমান, ইসলামী ঐক্যজোট থেকে রফিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি থেকে রাজিউল ইসলাম।
ঠাকুরগাঁও-২ আসনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন – আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, স্বতন্ত্র থেকে সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, তৃণমূল বিএনপি থেকে মোজাফফর হোসেন, জাতীয় পার্টি থেকে নুরুন নাহার বেগম, জাকের পার্টি থেকে নুর আলম সিদ্দিক, স্বতন্ত্র থেকে আব্দুল কাদের ও রিম্পা আকতার।
ঠাকুরগাঁও ৩ আসনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন – বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমদাদুল হক, জাতীয় পার্টি মনোনীত হাফিজ উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি থেকে গোপাল চন্দ্র রায়, বিকল্পধারা মনোনীত এস.এম খলিলুর রহমান সরকার, এন.পি.পির শেখ সালাউদ্দিন এবং স্বতন্ত্র থেকে আশা মনি।
জেলার তিনটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৫ হাজার ৬০৪ জন এবং জেলায় মোট  ৪১৭ টি কেন্দ্রে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com