1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঠাকুরগাঁওয়ে ৫শ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৮ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “বাঁচলে কৃষক বাঁঁচবে দেশ, উন্নয়নে বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বিপুল সংখ্যক কৃষকের মাঝে বোরো মৌসুমের ধানবীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের কারিগরি স্কুল ও কলেজ মাঠে বৃহস্পতিবার সকালে নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, ঠাকুরগাঁও সুগার মিলের জিএম (কৃষি) আবু রায়হান। শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা ব্যাংকের দিনাজপুর শাখা ব্যবস্থাপক এএনএম আযম মেহরাব এবং পেট্রোকেম বাংলাদেশের ডেভেলপমেন্ট ম্যানেজার বিজয় কুমার সাহা।
ঢাকা ব্যাংকের সিএসআর প্রজেক্টের অধীনে পেট্রোকেম বাংলাদেশের ডেভেলপমেন্ট এর আয়োজনে রাণীশংকৈল উপজেলার প্রত্যন্ত সীমান্ত এলাকার তিনটি ইউনিয়ন নেকমরদ, কাশীপুর ও ধর্মগড়ে ৪শ ৭০ জন কৃষককে কৃষি উপকরণ দেয়া হয়। পেট্রোকেমের ডিপুটি সেলস ম্যানেজার কামরুল হাসান জানান, ঢাকা ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির এই প্রজেক্টের মাধ্যমে সারা দেশে সাড়ে ৭ হাজার কৃষকের মাঝে এই কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তি কৃষক, তাই কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্যে  প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের কাছে পৌঁছে যাওয়া এই কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com