1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঠাকুরগাঁও: কেন্দ্রীয় জামে মসজিদের নতুন ৬ তলা ভবন নির্মাণের উদ্বোধন করলেন বিএনপি মহাসচিব

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৮৯ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ (কাচারী জামে মসজিদ) এর ৬ তলা ভবনের পুন:নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কাজের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ সময় স্মৃতিচারণ করে বলেন, এই বড় মসজিদের কাজ যখন প্রথম শুরু হয়, আমি তখন হাইস্কুলের ছাত্র। তখন স্কুল থেকে গিয়ে আমরা এই নির্মাণ কাজে অংশ নেই। সেসময় মির্জা রুহুল আমীন সাহেব , মির্জা সাদেকুল ইসলাম সাহেব, মাওলানা তমিজ উদ্দিন সাহেবসহ এ শহরের বিশিষ্টজনরা এই মসজিদ নির্মাণে উদ্যোগ নিয়েছিলেন। তিনি বলেন, সে কারণেই আসলে আমি এই উদ্বোধনের উপযুক্ত ব্যক্তি নই। তিনি মসজিদ নির্মাণ ও পুনঃনির্মাণের যুক্ত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এসময় আমরা যে উদ্যোগ নিয়ে মসজিদটির পুনঃনির্মাণে হাত দিয়েছি, আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা সে কাজটা সম্পূর্ণ করি।
উদ্বোধনে উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন,কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কমিটির আহব্বায়ক ডা.আবু মো.খায়রুল কবির,মসজিদ নির্মাণ কমিটি-কার্যনির্বাহী কমিটি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান।
প্রায় ৩৪ কোটি ব্যয়ে ৬ তলা বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ কাজ যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন মসজিদ নির্মাণ কমিটি।
জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com