1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ডাঁশমারীতে মতিহার থানাকে ম্যানেজ করে পলাশের পুকুর ভরাট

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬১ বার দেখা হয়েছে

মো: সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী : পুকুর, ডোবা, জলাশয় ভরাট ও নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে প্রকৃতির বৈরী আচরণের শিকার হচ্ছে রাজশাহী মহানগরী। তার ওপর রয়েছে বায়ু দূষণ। নগরীতে জলাশয় ভরাট বন্ধে উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশনা থাকার পরও কোনো ভাবেই থামছে না পুকুর-ডোবা ভরাট। এতে দিনের পর দিন রাজশাহী নগরী জলাশয় শূন্য হতে চলেছে।

অভিযোগ উঠেছে নগরীর ডাঁশমারী গোরস্থানের পাশে নিজেকে জামায়াত কর্মীর প্রভাব খাটিয়ে নগরীর মতিহার থানাকে ম্যানেজ করে রাতের আধারে পুকুর ভরাট করছে পলাশ নামের এক ব্যক্তি।

তথ্যের ভিত্তিতে সরেজমিনে গিয়ে জানা যায়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হারিয়ে যাওয়া এই পলাশ নিজেকে এখন এক প্রভাবশালী জামায়াত নেতার কর্মী পরিচয় দিয়ে গত ৫ আগষ্টের পর থেকে নগরীর মতিহার থানার ত্রাস হয়ে আছেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এলাকাবাসীরা বলেন,
কথিত এই নেতার কোনো অনিয়ম করতে কারো অনুমতি লাগেনা এমনকি হামলা মামলার ভয়ে এলাকাবাসীরা ক্যামেরার সামনে তার বিরুদ্ধে কথা বলতেও ভয় পাই। রাতের আধারে বালু ফেলে পুরোনো পুকুরটা আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। পাশে মির্জাপুর পুলিশ ফাঁড়ি তাদের টহল টিমের সামনে দিয়ে বালু এনে ফেলা হচ্ছে তবুও তারা নীরব।

এবিষয়ে পুকুর ভরাটকারী পলাশ জানান,এটা গোরস্থানের জায়গা এবং আমার কিছু পারিবারিক জায়গাও ছিলো সেটিও ভরাট করেছি। ভরাটের অনুমতি নিয়েছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমার কোন অনুমতির দরকার নাই অনুমতি ছাড়াই আমি পুকুর ভরাট করেছি।

এবিষয়ে জানতে রাজশাহী মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া মুখপাত্র আশরাফুল আলম জানান, পলাশ নামের কাউকে আমি চিনতে পারছিনা।

এ বিষয়ে জানতে মতিহার জামায়াতের আমীর মোজাম্মেল মুঠোফোনে জানান,পলাশ আমাদের দলের কেউ না সে একজন ব্যবসায়ী।

এবিষয়ে মতিহার থানার (ওসি) আব্দুল মালেক বলেন, এই রকম কিছু আমার জানা নাই তবে আমি দেখছি বিষয়টা।

এবিষয়ে ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) বিষয়টি দেখবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com