1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ডামি নির্বাচনকে গণতন্ত্রকামী মানুষ প্রত্যাখ্যান করেছে: মঈন খান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আবদুল মঈন খান বলেছেন, রোববার দেশে যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেটি সরকারের পাতানো ডামি নির্বাচন। এই নির্বাচন দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এর প্রমাণ হচ্ছে যে, সারা দেশে অনেক কেন্দ্রে একটিও ভোট পড়েনি। এমনকি ভোটারও আসেনি।

বিরোধী দল না থাকলেও ভোটের হার বাড়ানোর জন্য ভোট কারচুপি করেছে সরকার। এটিই প্রমাণ করে পাতানো ডামি নির্বাচনের ফাঁদে পা দেয়নি দেশের গণতন্ত্রকামী মানুষ।

সোমবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মঈন খান।

তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। সেই আন্দোলন হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক।

তিনি আরও বলেন, বিএনপি একটি উদারনৈতিক গণতান্ত্রিক দল, আমরা লগিবৈঠার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা অন্যায়ভাবে কারও গায়ে হাত দিই না। আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী।

সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ২২৪ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এর আগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। তবে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছি দলটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com