1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ডাসারে মানবপাচার চক্রের তিন সদস্য গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধ : অবৈধ পথে ইউরোপ ও আমেরিকায়সহ বিভিন্ন দেশে মানবপাচার চক্রের মূলহোতা মো. মুকুল হাওলাদার-(৪২), তার সহযোগী অহিদ হাওলাদার-(৩০) ও সোহেল মাতুব্বর-(৩২)কে গ্রেফতার করেছে মাদারীপুরের ডাসার থানা পুলিশ। গ্রেফতারকৃত মুকুল হাওলাদার সদর উপজেলার কেন্দুয়া এলাকার গাজিরচর গ্রামের রেজ্জেক হাওলাদারের ছেলে ও অহিদ হাওলাদার একই গ্রামের আব্দুল হক হাওলাদারের ছেলে এবং সোহেল মাতুব্বর একই এলাকার কাউয়াকুড়ি গ্রামের বারেক মাতুব্বরের ছেলে। আজ বুধবার ভোররাতে ডাসার থানার ওসি মো. এহতেশামুল ইসলামের দিক নির্দেশনায় থানা পুলিশ অভিযান চালিয়ে ওই আসামীদেরকে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ ও মামলা সুত্রে জানা গেছে, মানবপাচারকারী চক্রের মূলহোতা মো. মুকুল হাওলাদার, তার সহযোগী অহিদ হাওলাদার ও সোহেল মাতুব্বরসহ বেশ কয়েকজন যুবক মিলে লিভিয়া দিয়ে ইতালী, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে ডাসার উপজেলার কোমলাপুরসহ দেশের বিভিন্ন এলাকার অসহায় পরিবারের কাছ থেকে নগদ কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়ে যায় ওই চক্রের সদস্যরা। পরে মুন্নি বেগম নামে একজন ভূক্তভোগী বাদি হয়ে গ্রেফতারকৃত ওই আসামীসহ ১০জনের নামে আদালতে একটি মামলা দায়ের করেন। পরে ডাসার থানার ওসি মো. এহতেশামুল ইসলামের দিক নির্দেশনায় থানা পুলিশ অভিযান চালিয়ে ওই তিনজন আসামীকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. এহতেশামুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মানবপাচার মামলা থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং বাকী আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com