1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১০১ বার দেখা হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভাং গাছ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রবিবার (৩ মে ) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের পৌর এলাকার কাঠাল বাগিচা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের তত্ত্বাবধানে এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজমাইন মাহতাবের নেতৃত্বে মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান চালায়। অভিযানে প্রায় ৪ থেকে ৫ ফুট উচ্চতার মোট ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছগুলো পরবর্তীতে ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে ডিএনসির পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অভিযানে উপপরিদর্শক আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাটি তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com