1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ডেঙ্গু রোগীদের খোঁজ নিচ্ছেন মেয়র তাপস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩১৩ বার দেখা হয়েছে

বৃহস্পতিবার (১২ আগস্ট) নগর ভবনে ডেঙ্গু নিয়ন্ত্রণ কক্ষ থেকে এভাবেই ডেঙ্গু আক্রান্ত রোগী, স্বজনদের খোঁজ খবর নিচ্ছিলেন মেয়র তাপস।

ডেঙ্গু আক্রান্ত শিশুর খোঁজ নেওয়া শেষে শিশুটির মায়ের কাছে তাদের বাসার ঠিকানা জানতে চান মেয়র। সেই মাকে তিনি বলেন, আপনাদের বাসার আশপাশে কোথাও এডিসের লার্ভা হয়েছে। সে কারণে হয়ত শিশুটি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের বাড়ির ঠিকানা সংগ্রহের পর, এর আশপাশে এডিসের লার্ভার উৎসস্থল আছে কি না তা খুঁজতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাউন্সিলর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দেন তাপস।

এদিকে বুধবার (১১ আগস্ট) খিলগাঁও রেলগেট সংলগ্ন এলাকায় অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পরে সাংবাদিকের সঙ্গে আলাপকালে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, যেসব জায়গায় পানি জমতে পারে সেসব আঁধার বিনষ্ট করতে হয়ে। এজন্য এডিস মশার উৎসস্থল সম্পর্কে তথ্য দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

ডিএসসিসি মেয়র বলেন, আপনার আশপাশে যদি কোনো লার্ভার উৎস থাকে তাহলে আমাদের জানান। আমরা সরাসরি সেখানে যাব। আমাদের প্রায় ১ হাজার জনবল সকাল থেকে সন্ধ্যা সার্বক্ষণিক মাঠে রয়েছে। তারা উৎস নিধনে কাজ করছে, অভিযান পরিচালনা করছে।

তিনি বলেন, আমরা যত বেশি তথ্য পাবো তত বেশি সফল হব। চিরুনি অভিযানের মাধ্যমে ডেঙ্গু রোগীর ঊর্ধ্বমুখী গতি নিম্নমুখী হয়েছে। ইনশাহ আল্লাহ চিরুনি অভিযানের মাধ্যমে এডিস মশার বিস্তার থেকে ঢাকাবাসীকে নিস্তার দিতে পারব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com