1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঢাকায় হতে যাচ্ছে আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৫৯ বার দেখা হয়েছে

স্পোর্টস রিপোর্টার: ঢাকার বসুন্ধরাস্থ স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ফাইট নাইটের আসর।

আগামী ১৮ এপ্রিল বিকাল ৫ টায় শুরু হবে এই আসর। বক্সিং, এমএমএ এবং মুয়াই থাই মিলিয়ে ৩ টি ডিসিপ্লিনের এই ফাইটে দেশ-বিদেশের শীর্ষ ফাইটারা অংশ নিবেন।

এই মেগা ইভেন্টটির আয়োজনে রয়েছ তানভীর বসুন্ধরা গ্রুপ। তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে তারা এই প্ল্যাটফর্ম তৈরি করেছে।

ক্রীড়া অনুরাগী বসুন্ধরা গ্রুপ ফুটবলে ‘বসুন্ধরা কিংস’ এবং ক্রীড়া সম্প্রচারে ‘টি স্পোর্টস’-এর মাধ্যমে অবদান রেখে চলেছে।

এই ইভেন্টে মোট ১২টি বাউট (লড়াই) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের প্রতিভাবান ফাইটারদের মুখোমুখি লড়বেন থাইল্যান্ড, ফিলিপাইন ও সিঙ্গাপুরের প্রতিযোগীরা। ঘোষিত ফাইট কার্ডে থাকবে বেশ কয়েকটি আকর্ষণীয় ম্যাচআপ।

নারীদের বক্সিংয়ে বাংলাদেশের সানজিদা জান্নাত লড়বেন থাইল্যান্ডের পর্নপিমন পংপেও এর বিপক্ষে। এছাড়াও ইমন টংচাংইয়া লড়বেন ফিলিপাইনের রকি ব্যাকটলের বিপক্ষে। হোসাইন আহমেদ লড়বেন উইরাওয়াত সাপনলার বিপক্ষে। আজিদ বেবি লড়বেন নিক চুয়া জেন কং এর বিপক্ষে। আব্দুল হামিদ নূর লড়বেন শন রাফায়েল স্যানি বিপক্ষে।

এমএমএ (MMA) বিভাগে মনজুর আলমের প্রতিপক্ষ থাকবেন জন ইজেকিয়েল পাগালাঙ্গান। মার্ক জোসেফ অ্যাব্রিলো লড়বেন নাট্টাওয়াত কাওখানচুমের বিপক্ষে। এছাড়াও ‘দ্য গোল্ডেন বয়’ খ্যাত মাসাদুল রেজা ওমেও সহ আরও বেশ কয়েকজন স্থানীয় ফাইটার এই ইভেন্টে অংশ নিবেন।

ক্রীড়াবিদ ও আয়োজকরা মনে করছেন এই ধরনের ইভেন্ট দেশের কমব্যাট স্পোর্টসকে জনপ্রিয় করার পাশাপাশি নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠীতব্য আয়োজনটি দেশের তরুণ ফাইটারদের জন্য আন্তর্জাতিক মঞ্চ তৈরি এবং বিশ্বমানের প্রতিযোগিতা দিতে বাতিঘর হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com