1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ঢাকার প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত আর নেই

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকার প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত আর নেই। লন্ডনে নিজের বাসায় শুক্রবার ভোর ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গণমাধ্যমকে তার ছেলে রাজীব হাসনাত জানান, বাবা শুক্রবার ভোর ৫টায় আমাদের বাসায় মারা গেছেন। তিনি বার্ধ্যক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে ব্যারিস্টার হাসনাত স্ত্রী নাসরিন বেগম, এক ছেলে রাজীব হাসনাত ও মেয়ে ফারাহ হাসনাতকে রেখে গেছেন।

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী হাসনাত ২০১৯ সালে যুক্তরাজ্যে যান। করোনা সংক্রামণের কারণে আর তিনি দেশে ফিরতে পারেননি। তার ছেলে রাজীব জানান, লন্ডনে বার্ধক্যজনিত জটিলতার চিকিৎসা নিচ্ছিলেন তার বাবা।

আবুল হাসনাত ছিলেন পুরনো ঢাকার হাজী গণি সর্দারের তৃতীয় ছেলে। গনি সর্দার আজিজমপুর ইউনিয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন। ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ব্যারিস্টার আবুল হাসনাত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন। ১৯৯০ সালে তিনি ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন।

১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে তার প্রথম কমিটির সদস্য ছিলেন আবুল হাসনাত। রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার এবং এইচ এরশাদের মস্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ছিলেন তিনি। ১৯৯০ সালে তিনি রাষ্ট্রপতি এইচ এম এরশাদের জাতীয় পার্টিতে যোগ দেন এবং উপনির্বাচনে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

এরশাদের পতনের পরপরই জাতীয় পার্টি ছেড়ে ব্যারিস্টার হাসনাত আবার নিজের প্রতিষ্ঠিত দল বিএনপিতে যোগ দেন এবং স্থায়ী কমিটির সদস্য হন। পরবর্তিতে রাজনীতিতে তিনি আর সক্রিয় ছিলেন না, আইন পেশায় ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com