1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ২৫৪ বার দেখা হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর ডিগ্রি প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৫৮ মিনিটে তিনি সমাবর্তনস্থলে পৌঁছান। এ সময় উপস্থিত অতিথিরা প্রধানমন্ত্রীকে করতালির মাধ্যমে বরণ করে নেন।

এদিকে বিএনপির ডাকা হরতালে রাজধানীর শাহবাগে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। তবে যানবাহনের চাপ কিছুটা কম ছিল। রোববার (২৯ অক্টোবর) সকালে শাহবাগ এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাস্তায় রয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা। এ ছাড়া শাহবাগ এলাকায় অন্যান্য দিনের মতো বাসের চাপ দেখা না গেলেও যানচলাচল স্বাভাবিক রয়েছে। গণপরিবহনের চেয়ে ব্যক্তিগত যানবাহনের আধিক্য লক্ষ্য করা গেছে।

সরেজমিন দেখা যায়, হরতাল কেন্দ্র করে সকাল থেকে বিএনপির কোনো স্তরের নেতাকর্মীদের কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেখা যায়নি।

জানা গেছে, রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি-জামায়াত। শনিবার সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com