1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঢাকা বোট ক্লাব থেকে নাসির বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটি থেকে নাসির উদ্দিন মাহমুদকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সোমবার ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি ড. বেনজির আহমেদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভায় কমিটির আরও আট সদস্য যুক্ত হন। ক্লাবের উপদেষ্টা রুবেল আজিজও এ সভায় অংশ নেন।

সোমবার সাভার থানায় মামলার পর উত্তরার একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ ৫ জনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে কম বয়সী তিন নারী রয়েছে। এ ছাড়া ওই ফ্ল্যাট থেকে মাদক উদ্ধারের ঘটনায় ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় নাসিরকে। এ ঘটনার পর নাসিরকে বহিষ্কার করা হয়।

এদিকে ভার্চুয়াল সভায় নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শাহ এস আলমের ক্লাবের সদস্য পদ স্থগিত করার সিদ্ধান্ত হয়। এছাড়া অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেবে বোট ক্লাব কর্তৃপক্ষের কাছে।

সভায় বলা হয়, নাসির উদ্দিন মাহমুদ ক্লাবের নিয়ম না মেনে নির্ধারিত সময়ের বাইরে অতিথিকে ক্লাবের ভেতরে নিয়ে এসেছিলেন। যা ক্লাবের নিয়ম শৃঙ্খলার পরিপন্থি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com