1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঢাকা ৬২ নং ওয়ার্ডে চরম গ্যাস সংকট: সন্দেহজনক সংযোগ বিচ্ছিন্নের আশ্বাসেও মিলছে না সমাধান, আন্দোলনের হুঁশিয়ারি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা : ঢাকা মহানগরীর ৬২ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলমান তীব্র গ্যাস সংকট নিরসনে আজ গ্যাস অফিসে জরুরি বৈঠক করেছেন এলাকাবাসীর কয়েকজন গণ্যমান্য ব্যক্তি। বৈঠকে তিতাস গ্যাসের ডিজিএম মুস্তাফিজুর রহমানের কাছে তারা সমস্যার বিস্তারিত তুলে ধরেন।

বৈঠকে এলাকাবাসী জানান, ভাঙা প্রেসের পাশে একটি গ্যাস চাবি (ভাল্ব) পাওয়া গেছে, যা দীর্ঘদিন ধরে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার অন্যতম কারণ হতে পারে। এ সময় পরিদর্শনে গিয়ে কর্মকর্তারা দেখতে পান, ৪ ইঞ্চি মূল গ্যাস লাইনের পূর্ব ও পশ্চিম পাশে দুটি সন্দেহজনক সংযোগ রয়েছে—যেগুলো বৈধ না অবৈধ, তা এখনো নিশ্চিত নয়।

ডিজিএম মুস্তাফিজুর রহমান বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে জানান, তদন্ত শেষে এই দুইটি সন্দেহজনক সংযোগ বিচ্ছিন্ন (আউট) করা হবে। তিনি এ জন্য তিন দিনের সময়সীমা নির্ধারণ করে দেন।

তবে আশ্বাসের বাস্তব চিত্র ভিন্ন। এলাকাবাসীর অভিযোগ,
আশ্বাসের পর মাত্র একদিন গ্যাস সরবরাহ স্বাভাবিক ছিল, কিন্তু আজ রবিবার থেকে আবারও সম্পূর্ণ গ্যাস বন্ধ হয়ে গেছে। এতে রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন জীবন চরম দুর্ভোগে পড়েছে শত শত পরিবার।

ক্ষুব্ধ এলাকাবাসী বলেন,
“আমরা বারবার তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানিয়েছি। আশ্বাস পাই, কিন্তু স্থায়ী সমাধান পাই না। তিন দিনের সময় পার হয়ে গেলেও যদি গ্যাস সমস্যার স্থায়ী সমাধান না হয়, তাহলে আমরা বাধ্য হয়ে কঠোর আন্দোলনে নামবো।”

এলাকাবাসী এ বিষয়ে ডিসি মহোদয়, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, অবৈধ সংযোগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে সাধারণ গ্রাহকদের ভোগান্তি দিন দিন বাড়তেই থাকবে।

এলাকাবাসীর কণ্ঠে হতাশা—
“এই সমস্যা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাব, তা আল্লাহই ভালো জানেন।”

এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com