1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঢাবিতে ভর্তির স্বপ্ন পূরণ হলো না বেলায়েতের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৩০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শত প্রতিবন্ধকতা পেরিয়ে উচ্চ শিক্ষা অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরীক্ষা দিয়েছিলেন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ৷ গত ১১ জুন অনুষ্ঠিত ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষায় তিনি অংশ নিয়েছিলেন।

আজ মঙ্গলবার (৫ জুলাই) ডি ইউনিটের ফলাফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ ভর্তি পরীক্ষায় বেলায়েত কৃতকার্য হতে পারেননি। ১২০ নম্বরের মধ্যে তিনি ২৬ পেয়েছেন৷

গাজীপুরের মাওনার বাসিন্দা বেলায়েত শেখ ১৯৮৩ সালে প্রথমবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য প্রস্তুতি নিলেও টাকার অভাবে সে বছর নিবন্ধন করতে পারেননি। ১৯৮৮ সালে তিনি আবারও এসএসসি পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন কিন্তু সে বছর সারা দেশে বন্যার কারণে পরীক্ষা দিতে পারেননি।

এর কয়েক মাস পরে তিনি ফটোগ্রাফার হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি ‘দৈনিক করতোয়া’ পত্রিকার গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি।

কর্মজীবন শুরুর পরে বেলায়েত আর পড়ালেখা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। ছোট ভাইকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্নও থেকে যায় অধরা। বেলায়েত ২ ছেলে ও ১ মেয়ের জনক। তার মেয়ে রাজউক উত্তরা মডেল কলেজে ভর্তির সুযোগ পেলেও কলেজে যেতে আগ্রহী ছিল না। তার বড় ছেলেও পড়ালেখায় আগ্রহী না।

অদম্য বেলায়েত ২০১৯ সালে মাধ্যমিক এবং ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০২১ সালে তার ছোট ছেলে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

বেলায়েত শেখের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি চেষ্টা করেছি, এখানে হয়নি। আমি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইনি, নতুন পরিবেশে গিয়ে একটু ভয়ও পেয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবো। আমার ইচ্ছা, মৃত্যুর আগ পর্যন্ত আমি লেখাপড়া করবো। অর্থনৈতিক অবস্থা দুর্বল, রিকশা চালিয়ে বা হোটেলে কাজ করে আমি পড়ালেখার খরচ জোগাড় করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com