1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঢাবির ভর্তি পরীক্ষা থেকে মুক্তিযোদ্ধার নাতি-নাতনির কোটা বাতিল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৯৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা থেকে মুক্তিযোদ্ধার নাতি-নাতনির কোটা বাতিল করা হয়েছে। এ বছর থেকে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় কেবল মুক্তিযোদ্ধার সন্তানই আবেদন করতে পারবেন।

নির্ধারিত কোটায় আসন পূরণ না হলে মেধা তালিকার ক্রমানুযায়ী আসন পূরণ করা হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কোটাসমূহের মধ্যে মুক্তিযোদ্ধা কোটা, ওয়ার্ড কোটা ও খেলোয়াড় কোটায় সংযোজন ও সংশোধনের জন্য গঠিত রিভিউ কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সভার সিদ্ধান্তের বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়:
১. মুক্তিযোদ্ধার সন্তান কোটায় শুধু মুক্তিযোদ্ধার সন্তানদেরই বিবেচনা করার সুপারিশ করা হয়। এই কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাতি/নাতনি বিবেচনা না করার সুপারিশ করা হয়।

২. বিগত বছরগুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচলিত রীতি অনুযায়ী যে কোনো নির্ধারিত কোটায় আসন পূরণ না হলে মূল মেধাতালিকার ক্রমানুযায়ী শূণ্য আসন পূরণ করার সুপারিশ করা হয়।

এখানে উল্লেখ্য যে, উপর্যুক্ত সুপারিশ ১ ও ২ গত ২৩ জুলাই ২০২৪ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিভিন্ন কর্মে নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখানে আরও উল্লেখ্য যে, এই প্রজ্ঞাপনটি ইতোপূর্বে ঘোষিত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের (সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং- ২৫১৬, ২৫৩৮/২০২৪) আলোকে প্রণীত হয়েছে।

৩. সাধারণ ভর্তি কমিটির ২১ অক্টোবর ২০২৪ তারিখের সভার আলোচ্যসূচি ৫ এর সিদ্ধান্তের আলোকে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী এই সুপারিশসমূহ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ হতেই কার্যকর করা এবং তা কার্যকরকল্পে ভর্তি বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের সুপারিশ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com