1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ঢাবি অধিভুক্ত সাত কলেজের প্রথমবর্ষের ক্লাস শুরু ২৩ ফেব্রুয়ারি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে স্নাতক প্রথমবর্ষের (২০২০-২১) ক্লাস শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-২) মুনসী শামস উদ্দীন আহম্মদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ক্লাস আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে। ক্লাস শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে সশরীরে ক্লাস শুরুর বিষয়ে সরকারি বাধ্যবাধকতা না থাকলে অনলাইনেই ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার ৷

এর আগে সোমবার (১৪ ফেব্রুয়ারি) সাত কলেজে ভর্তির চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে চূড়ান্ত মনোনয়নের এ তালিকা দেখতে পারবেন।

ভর্তি নির্দেশনায় বলা হয়েছে, চূড়ান্ত তালিকায় মনোনীত শিক্ষার্থীদের আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ভর্তির অবশিষ্ট টাকা দ্বিতীয় কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হবে। দ্বিতীয় কিস্তির টাকা জমা নেওয়ার ক্ষেত্রে প্রথম কিস্তির জমা টাকা স্বয়ংক্রিয়ভাবে তাতে সমন্বয় করা হবে।

এছাড়াও দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধের পর রশিদে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে সশরীরে হাজির হয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com