1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

তত্ত্বাবধায়কের নামে পরিস্থিতি ঘোলাটে করে ক্ষমতা যাওয়াই বিএনপির লক্ষ্য – স্থানীয় সরকার মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে আসন্ন জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি’র তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রসঙ্গে তিনি বলেন, যে দাবি বিএনপি নিজেই এক সময় মানতে চায়নি, বাধ্য হয়েছিল তা মানতে, এখন আবার জাতির সামনে তত্বাবধায়ক দাবী এনে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে ক্ষমতা যাওয়াই তাদের উদ্দেশ্য।

তিনি আজ কুমিল্লার মনোহরগঞ্জ পোমগাঁও নিজ বাসভবনে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী এ সময় লাকসাম ও মনোহরগঞ্জে বিগত পাঁচ বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিস্তারিত বর্ণনা করে বলেন আওয়ামী লীগ সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে তা এর আগে কখনোই এ অঞ্চলে হয়নি। মন্ত্রী এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে বলেন, যে বাংলাদেশকে এক সময় অবজ্ঞা, অবহেলা ও অসম্মান করা হতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন।

মোঃ তাজুল ইসলাম এ সময় মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদাহরণ দিয়ে বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের ফলে দেশের জনগণের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে। কিন্তু বিএনপি’র এসব উন্নয়ন প্রকল্প ভালো লাগে না কারণ তারা দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায় সব সময়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com