1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

তফসিল নিয়ে বৈঠকে বসেছে ইসি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউবিডি ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ঠিক করতে বৈঠকে বসেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ভোটগ্রহণের কয়েকটি তারিখ নিয়ে বৈঠক চলছে। এসব তারিখ থেকেই নির্ধারণ করা হবে ভোটগ্রহণ কবে হবে। এ ছাড়া নির্বাচন কমিশনের এ বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষ দিন ও ভোটের দিনক্ষণ চূড়ান্ত হবে।

আজ বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বিষয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের অফিস কক্ষে এ বৈঠক হচ্ছে।

বৈঠক শেষে সন্ধ্যা ৭টার পর বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল সংক্রান্ত ঘোষণা দেবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ লক্ষ্যে চার পৃষ্ঠার একটি ভাষণও প্রস্তুত করা হয়েছে।

কমিশন বৈঠকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান এবং ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত আছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com