1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

তরুণদের অর্থনৈতিক ক্ষমতায়নে শান্তি ও সম্প্রীতির সংলাপ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৯০ বার দেখা হয়েছে

মঈন মাহমুদ: ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় তরুণদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ঢাকার গুলশানস্থ ইএমকে সেন্টারে ৪ জুলাই এক সংলাপ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বিশেষ কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি ।
সংলাপের প্রথম পর্বে ‘অপরচুনিটি এন্ড চ্যালেঞ্জ’ বিষয়ক সেশন পরিচালনা করেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের রিসার্চ এন্ড এডভোকেসি ডিরেক্টর ডক্টর মাকসুদা সুলতানা। আলোচনায় অংশ নেন ডিজিটাল এন্ড আইওটি প্রফেশনাল ও নগদের ইনোভেশন এন্ড ইনসাইট ডিরেক্টর সোলায়মান সুখন, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি কেয়ার গিভিং একস্পার্ট শিল্পী আকতার, বিজেএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজি’র প্রফেসর আফসানা ফেরদৌসি, শিল্পী টিপু মুনসি ও তুরঙ্গমী থিয়েটারের পরিচালক ও নৃত্যশিল্পী পূজা সেনগুপ্তা।
বিল্ডিং ইয়ুথ স্কিল ফর সাকসেস সেশন পরিচালনা করেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের
পরিচালক রোকেয়া প্রাচীর। আলোচনা সভায় আলোচক হিসেবে ছিলেন অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসাইন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের এটুআই প্রকল্পের ইনোভেশন স্পেশিয়ালিস্ট মানিক মাহমুদ, ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেইনিং ইনস্টিটিউটের হেড অফ ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন হেড জাহিদা বেগম ও সিনিয়র এন্টারটেইনমেন্ট এক্সপার্ট সাকিব রায়হান।
এর আগে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পারভেজ ছিদ্দিকী ও মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার ইফতেখার হোসেন।

সংলাপের সভাপতিত্ব করেন মানুষের জন্য ফাউন্ডেশনের ডিরেক্টর (প্রোগ্রাম) বনশ্রী মিত্র নিয়োগী।
সংলাপে বিভিন্ন তরুণ সংগঠক, সংগঠন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সংলাপের শেষে নীতিনির্ধারণী পর্যায়ের প্রতিনিধিদের সাথে তরুণদের সরাসরি বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে তরুণরা অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com