1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১১৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : বহু নাটকীয়তার পর অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। ফলে তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব গ্রহণ এখন সময়ের অপেক্ষা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি⁠� জানিয়েছে, কংগ্রেস, ভিসিকে, সিপিআইএম ও সিপিআই থালাপতির দল টিভিকে-কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে এসব দলের মোট আসন সংখ্যা ১৩।
গত ৪ মে প্রকাশিত নির্বাচনের ফলাফলে ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় টিভিকে এককভাবে ১০৮টি আসনে জয় পায়। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। তবে দুটি আসনে জয় পাওয়ায় নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হবে বিজয়কে। এতে টিভিকের কার্যকর আসন সংখ্যা দাঁড়াবে ১০৭-এ।
অন্যদিকে মিত্র দলগুলোর ১৩টি আসন যোগ হওয়ায় জোটের মোট আসন সংখ্যা দাঁড়াচ্ছে ১২০-এ, যা সরকার গঠনের জন্য যথেষ্ট।
আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় থালাপতি বিজয় রাজ্যপাল আরভি আর্লেকার-এর সঙ্গে তৃতীয় দফায় বৈঠকে বসবেন। সেখানে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, নির্বাচনের আগে কংগ্রেস ও বামপন্থি দলগুলো ক্ষমতাসীন ডিএমকের জোটে ছিল। তবে বর্তমান রাজনৈতিক সমীকরণে তারা এখন বিজয়ের নেতৃত্বাধীন জোটকে সমর্থন দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com