1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

তারেক-জোবাইদাকে ফেরাতে যা করা লাগে করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পাঁচ মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও এক মামলায় দণ্ডিত তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে যুক্তরাজ্য থেকে দেশে ফেরাতে যা যা করার তা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আওয়ামী যুবলীগের স্মারকলিপি গ্রহণ করে বৃহস্পতিবার মন্ত্রী এ কথা বলেন।

এদিন দণ্ডিত তারেক রহমান ও জোবাইদাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করাসহ চার দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয় আওয়ামী যুবলীগ। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান নিখিল সংগঠনের পক্ষে স্মারকলিপি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যান।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যুবলীগের স্মারকলিপি পেয়েছি। আইন অনুযায়ী যে ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা দরকার, সেটা আমরা করব।

তিনি বলেন, আমরা সব ঘটনা জানি। ইতোমধ্যে তারেক রহমান ও তার স্ত্রীকে আদালত সাজা দিয়েছেন। তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের যা যা করার আমরা করব।

যুবলীগের দাবিগুলো হল- বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার, দণ্ডিত আসামি তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের আত্মস্বীকৃত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা এবং বিএনপি-জামাতের রাজনীতি নিষিদ্ধ করা।

যুবলীগের দাবিগুলো ‘যৌক্তিক’ মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com