1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

তারেক রহমানের নির্দেশে জয়পুরহাটে বৃষ্টিভেজা শোডাউন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৪৩১ বার দেখা হয়েছে

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও দলীয় সিদ্ধান্ত অনুসারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্য নিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে শোডাউন করেছে বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের সামনে থেকে নেতাকর্মীরা জমায়েত হয়ে দুপুর ১টার পর প্রবল বৃষ্টির মধ্যেই র‌্যালি, মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও ইজিবাইকে শোডাউন বের করেন। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হয়।

এতে অংশ নেন জয়পুরহাট-২ আসনের বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্বাস আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ফজলে কাদের সোহেল এবং কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

নেতারা জানান, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার ও দলের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করার অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সমাবেশে বক্তারা দলের অভ্যন্তরীণ বিভেদ ভুলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com