1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

তালাক দেওয়া বউ না পেয়ে যুবকের আত্নহত্যা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৩২০ বার দেখা হয়েছে

বগুড়া জেলা পতিনিধি : বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নে বউকে তালাক দেওয়ার পরে আবার বউ আনতে ব্যর্থ  হওয়ায় সহ্য করতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে মিঠুন পারভেজ (২৪) নামের এক যুবক আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। নিহত মিঠুন পারভেজ ম্যাচকান্দি (জোরগাছা) গ্রামের আনোয়ার হোসেন হয়রত এর ছেলে।

বুধবার (২৮ ডিসেম্বর) ভোরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্য হয়।

স্থানীয়দের নিকট থেকে জানা যায়,  ৪বছর আগে সুঘাট ইউনিয়নের সুটিবাড়ী গ্রামের হাফেজ উদ্দিনের মেয়ে শারমিন আক্তারের সঙ্গে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। সংসার চালাতে গিয়ে কিছু   ঋণগ্রস্থ হয়। পরে মিঠুনের স্ত্রী শারমিন তার বাবার বাড়িতে চলে যায় এবং আলোচনার মাধ্যমে তালাক প্রাপ্ত হয়।

সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ জানান, গত ২৭ ডিসেম্বর মঙ্গলবার মিঠুন সুটিবাড়ী শশুরবাড়িতে স্ত্রীকে আনতে যায়। আবার তার স্ত্রীকে নেওয়ার জন্য বললেও স্ত্রী না আসায়  সে গ্যাস ট্যাবলেট খেয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন।

পরে মিঠুনের পরিবার সংবাদ পেয়ে রাত সাড়ে ১১টার দিকে গিয়ে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যায়।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান, এ প্রেক্ষিতে একটি ইউডি মামলা করা হবে এবং ময়না তদন্তশেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com