1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

তালুকদার লাভলীর কাব্যগ্রন্থ ‘আমার বিষণ্ণ শব্দাবলি’র পাঠ-উন্মোচন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩১০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কবি ও কথাসাহিত্যিক তালুকদার লাভলীর প্রথম কাব্যগ্রন্থ ‘আমার বিষণ্ণ শব্দাবলি’র পাঠ-উন্মোচন ১১ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে পেন বাংলাদেশ আনন্দঘন এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান উদ্বোধন করেন অর্থনীতিবিদ ও গণনীতি বিশ্লেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. আহমেদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন প্রথিতযশা কথাশিল্পী হরিশংকর জলদাস, পেন বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট কবি শামীম রেজা ও মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালন করেন কবি ও বাচিকশিল্পী দেওয়ান সাঈদুল হাসান।
তালুকদার লাভলী কবি ও কথাসাহিত্যিক হিসেবে বাংলাদেশ ও বহির্বিশ্বে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। তাঁর রচিত উপন্যাস ‘পেট্রোদাসী’ প্রকাশের পর পাঠকমহলে বেশ আলোড়ন সৃষ্টি করে। কবিতায় তিনি প্রেম-ভালোবাসার পাশাপাশি প্রকৃতি সুরক্ষা এবং বৈষম্য, হিংসার অবসান করে মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com