1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

‘তালেবানকে আমেরিকা ৮,৫০০ কোটি ডলারের অস্ত্র দিয়ে এসেছে’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতিসংঘে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আফগান তালেবানের কাছে বাগরাম বিমান ঘাঁটি এবং সাড়ে আট হাজার কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সমর্পণ করেছে।

গতকাল রোববার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হ্যালি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে বাইডেন প্রশাসনের বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, “এটি সম্পূর্ণভাবে তালেবানের কাছে আত্মসমর্পণ।”

তালেবানের সঙ্গে মার্কিন প্রশাসন কিভাবে আলোচনা করছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “তারা কোনো আলোচনা করছে না, তারা সম্পূর্ণভাবে তালেবানের কাছে আত্মসমর্পণ করেছেন। তারা বাগরাম বিমানঘাঁটিকে সঁপে দিয়ে এসেছেন যা ছিল ন্যাটো জোটের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তারা সাড়ে আট হাজার কোটি ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে দিয়েছে তালেবানকে।

নিকি হ্যালি আরো বলেন, বাইডেন প্রশাসন মার্কিন জনগণকে ফেলে এসেছে। প্রকৃতপক্ষে মার্কিন জনগণকে সরিয়ে নেয়ার আগে তারা সেনাদেরকে সরিয়ে নিয়েছে। এছাড়া, তারা আফগানিস্তানের মিত্রদেরকে ফেলে এসেছেন যারা আমার স্বামীর নিরাপত্তা দিয়েছিল।”

নিকি হ্যালি বলেন, মার্কিন নাগরিকদের যখন তালেবান পণবন্দী করল তখন সত্যি সেখানে অবিশ্বাস্য এক দৃশ্যের অবতারণা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com