1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

তালেবানের পক্ষ নিলেন ভারতীয় কবি, দেশজুড়ে বিতর্ক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তালেবানের পক্ষে কথা বললেন ভারতের উর্দু কবি মুন্নাবর রানা। আর তার বেশ কয়েকটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক। সম্প্রতি, কাবুল তালেবানের কবলে যাওয়ার পর থেকেই তালেবানের পক্ষে জনমত গড়ে উঠতে দেখা যায় বিভিন্ন দেশে। তবে ভারতে সেই বিষয়টি প্রাথমিকভাবে দেখা যায়নি। তবে এরই মধ্যে এবার রীতিমতো তালেবানের পক্ষেই কথা বলে বিতর্কের জন্ম দিলেন মুন্নাবর রানা। তার বক্তব্য, “সন্ত্রাসবাদী নয়, তালেবান লড়েছে দেশের স্বার্থে।”

শুক্রবার এক সাক্ষাৎকারে মুন্নাবরকে বলতে শোনা যায়, “তালেবান যদি আফগানিস্তানে থাকে, তাই বলে ভারতের তো ভয় পাওয়ার কোনও কারণ নেই। তালেবান সন্ত্রাসী নয়, বরং ওরা আক্রমণাত্মক। যদি ইতিহাস দেখেন তাহলে জানবেন, ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক কোনওকালেই খারাপ ছিল না। তাই ভারতের আফগানিস্তান নিয়ে ভয়েরও কোনও কারণ নেই। কোথাও কি এমন কোনও ঘটনা ঘটেছে যেখানে তালেবানের দ্বারা একজন ভারতীয়ও ক্ষতিগ্রস্ত হয়েছেন?”

এদিকে, আফগানিস্তানে বিগত ২০ বছর ধরে মার্কিন সেনা থাকায় যে তিনি অসন্তুষ্ট, তাও বোঝান মুন্নাবর। তিনি বলেন, “তালেবান তো নিজেদের মাতৃভূমিকে মুক্ত করার জন্য লড়াই করেছে। নিজের দেশকে কীভাবে কেউ দখল করবে! এটা তাদের নিজেদের বিষয়। এক সময় ভারতীয়রা ইংরেজ শাসনে পরাধীন ছিল। তারাও দেশকে মুক্ত করেছে। তাহলে তালেবান যদি নিজেদের মাটিকে স্বাধীন করতে চায়, তাতে ভুল কোথায়?”

তার এমন মন্তব্যের পরই জোর বিতর্ক শুরু হয়েছে দেশটিতে। সমালোচনার মুখে পড়তে হয়েছে কবিকে। সূত্র: হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com