1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করা সেই নারী গভর্নর আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৪০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করা আফগানিস্তানের এক নারী গভর্নরকে আটক করা হয়েছে।

আটক ওই গভর্নরের নাম সালিমা মাজারি। আশরাফ ঘানি সরকারের শাসনকালে আফগানিস্তানের যে তিনজন নারী গর্ভনর ছিলেন তাদের মধ্যে একজন তিনি।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তনের একের পর এক প্রদেশ যখন তালেবান বাহিনীর দখলে চলে যাচ্ছিল, তখন বলখ প্রদেশের রক্ষায় সালিমা হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। অস্ত্র হাতে তার ছবিও গণমাধ্যমে প্রকাশ হয়েছিল।

বলখ প্রদেশ দখলের সময় দুপক্ষের তুমুল সংঘর্ষ হয়। কিন্তু তালেবানের সঙ্গে তারা পেরে উঠতে পারেননি শেষ পর্যন্ত। বলখ প্রদেশের পতন হয়। একই সঙ্গে সালিমার চাহার কিন্ট জেলাও দখল করে নেয় তালেবান যোদ্ধারা।

তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণে নেওয়ার পর দেশটির মানুষ ও নারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সালিমা। যে কোনো সময় আটক হতে পারেন বলে আশংকাও প্রকাশ করেছিলেন তিনি।

তিন বছর আগে গভর্নরের দায়িত্ব নেন সালিমা। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নিজের দপ্তরের কাজও যেমন সামলাই, পাশাপাশি যুদ্ধের প্রস্তুতি নিতে হাতে বন্দুকও তুলে নিয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com