1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

তাহসানের যে সারপ্রাইজের অপেক্ষায় আছে মিথিলা!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৫৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক :বিনোদন জগতের অনেক তারকার কাছে আদর্শ দম্পতি ছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান ও মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। তাদের সুখের সংসার নিয়ে প্রায়ই বিভিন্ন জায়গায় আলোচনা শোনা যেতো। তবে ২০১৭ সালের ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে দুই তারকার বিচ্ছেদের ঘোষণা দেয়ার পর অনেকেই হতাশ হন।

তবু যেন কোথায় একটা অদৃশ্য যোগাযোগ রয়ে গেছে তাদের। তা না হলে কী আর এভাবে মিলে যায়! একজন বললেন, ‘সারপ্রাইজ আছে’; আরেকজন বললেন ‘সারপ্রাইজের অপেক্ষায় আছি’!

সোশাল মিডিয়া ফেসবুকে দেওয়া পোস্টে এমন অদৃশ্য বন্ধনের ইঙ্গিত মিলেছে তাহসান ও মিথিলার।

বুধবার (১২ মে) রাতে অভিনেতা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান ফেসবুকে লিখেছেন, এই শনিবার রাতে তোমার জন্য একটি সারপ্রাইজ আছে। এর কিছু সময় পরই অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ফেসবুকে লিখেছেন, সত্যিই? সারপ্রাইজের জন্য অপেক্ষায় আছি!

প্রাক্তন এই দম্পতির দুজনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের পোস্টের নিচে কমেন্ট করছেন ভক্তরা। তাহসানের ‘সারপ্রাইজের’ জন্য যেমন ভক্তরা অপেক্ষায় আছেন; তেমনি মিথিলাও কী আছেন অপেক্ষায়? এমন প্রশ্নই ঘুরছে তাহসান-মিথিলার ভক্তদের মনে।

অবশ্য কে কাকে সারপ্রাইজ দিচ্ছেন, সে রহস্য এখনো ফাঁস করেননি দুই তারকার কেউই। তাই শেষ পর্যন্ত অপেক্ষায়ই থাকতে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com