1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

তিতাসের বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ বার দেখা হয়েছে

সঞ্জয় চন্দ্র দাস তিতাস কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার তিতাসে বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৪ইং অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ রবিবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার আসমানিয়া বাজারস্থ বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজ এর সভাপতি সেলিম সরকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্কুলের শিক্ষক, পরিচালক ও শিক্ষার্থীবৃন্দ।

এতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রোমেন ও সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, একাডেমিক সুপার ভাইজার সারজিনা আক্তার।

এসময় আরো উপস্থিত ছিলেন, স্কুল পরিচালক মো. নাসির উদ্দিন মাসুম, আলী আকবরসহ সকল শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবকগণ।

পরে উক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী সাবিকুন নাহারসহ এ প্লাস প্রাপ্ত মোট ৬জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com