1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

তিতাস উপজেলা আওয়ামী লীগ  ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৭৫ বার দেখা হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা উত্তর জেলার কোন নেতাকে মন্ত্রী করা হয় নি। ইঞ্জিনিয়ার আব্দুস সবুর একই সাথে আ’লীগের কেন্দ্রীয় নেতা ও এমপি। তাই কুমিল্লা উত্তর জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইঞ্জিনিয়ার আব্দুস সবুরকে মন্ত্রী হিসেবে দেখতে চাই বললেন তিতাস ও দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আজ ১৫ জুলাই সোমবার সকাল ১১ টায় তিতাস উপজেলা পরিষদ হলরুমে তিতাস উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন ও আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -১ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।
সভাপতিত্ব করেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী। সঞ্চালনায় ছিলেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া।
এসময় বক্তব্য রাখেন,কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন পলাশ, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুন্সি মুজিবুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, সাবেক সদস্য সচিব দেওয়ান মোঃ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ প্রধান, হাজী মোঃ নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলম সরকার, দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ সাইফুল আলম মুরাদ, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ শের-ই আলম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিএস সুমন, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খাইরুল খন্দকার রুবেল, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এম এ সাত্তার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কিরণ, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার, জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আশ্রাফ, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান ভূইয়া খোকা, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন আহমেদ ও যুব মহিলা লীগ নেত্রী আফসানা মিমি প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com