1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

তুমি বিয়ে করো ছোট ভাই: জায়েদ খানকে কাঞ্চন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: শিল্পী সমিতির ব্যস্ততার কারণে এখনো বিয়েই করতে পারেননি বলে দাবি করেছিলেন আসন্ন নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান। তার এমন আক্ষেপের জবাবে বিপরীত প্যানেলের সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন জায়েদ খানকে বিয়ে করার পরামর্শ দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে নিজের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে এ পরামর্শ দেন ইলিয়াস কাঞ্চন।

জায়েদ খানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ছোটভাই তোমাকে অনুরোধ করছি, শিল্পী সমিতি তো আছেই; তারপরেও তুমি বিয়ে করো। তোমার সন্তান হোক। আমরা চাচা হই। তোমার বোধদয় হোক। তুমি খালাম্মার কথা শোনোনাই, অন্তত আমাদের কথাটি শোনো। তোমার মঙ্গল হোক।

এর আগে ২৩ জানুয়ারি জায়েদ খান তার শিল্পী সমিতি নির্বাচনে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বলেছিলেন, মা মারা যাওয়ার আগে বলেছিলেন- তোমার বিয়ে-শাদি করা লাগবে না, সমিতি নিয়েই থাকো। কিন্তু আমি মায়ের কথা না শুনে শিল্পী সমিতি ও সংগঠন নিয়েই ছিলাম।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২৮ জানুয়ারি। এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন বি এইচ নিশান ও জাহিদ হোসেন। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। আপিল বোর্ডের সদস্য করা হয়েছে মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে।

এবারের নির্বাচনে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন- মিশা সওদাগর-জায়েদ খান এবং ইলিয়াস কাঞ্চন-নিপুণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com