1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

তৃতীয়বারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার তারিখ তৃতীয়বারের মতো পিছিয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়া এবং তাঁর শারীরিক অবস্থা পুরোপুরি ফ্লাইট উপযোগী না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর পর যে কোনো দিন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে। নতুন কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি।

বিএনপির একটি সূত্র জানায়, কাতারের ব্যবস্থাপনায় নতুন এয়ার অ্যাম্বুলেন্সটি ৯ ডিসেম্বর ঢাকায় আসতে পারে এবং ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনুযায়ীই চূড়ান্তভাবে যাত্রার সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com