1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

‘তোমরা মুসলিমরা মরবে’ বার্তা দিয়ে শিকাগোতে শিশুকে নির্মমভাবে হত্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ৬ বছর বয়সী এক শিশুকে ছুটিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছে ৭১ বছরের এক বৃদ্ধ। শিশুটিকে আর্মি স্টাইলে ২৬ বার ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মাও গুরুতর আহত হয়েছেন।

শনিবার শিকাগো শহর থেকে ৬৫ কিলোমিটার দূরে মা-ছেলেকে ঘরের মধ্যেই পড়ে থাকতে দেখে পুলিশ। এ ঘটনার ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ।

পুলিশের মতে, পরিবারটি ফিলিস্তিনি বংশোদ্ভূত। তাদের ইসলামিক বিশ্বাসের এবং ফিলিস্তিন-ইসরাইলের সহিংসতার প্রতিক্রিয়ার কারণে টার্গেট করা হয়েছিল।

জানা গেছে, ‘তোমরা মুসলিমরা মরবে’… এই বুলি আওড়াতে আওড়াতে ওই শিশুর বুকে-পেটে কোপাতে থাকেন বৃদ্ধ। বাধা দিতে এলে শিশুর মাকেও কয়েকবার ছুরিকাঘাত করা হয়।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার) এক বিবৃতিতে বলেছে, ওই পরিবারটি ফিলিস্তিনি বংশোদ্ভূত। তাদের বাড়িওয়ালা ওই বৃদ্ধ হটাৎ ঘরে ডুকে শিশুটির মা ৩২ বছর বয়সী হানান শাহিনকে শ্বাসরোধ ও ছুরিকাঘাত করতে এগিয়ে যান। হানান শাহিন বাথরুমে গিয়ে ৯১১-এ (আমেরিকার জরুরি সেবা) কল করেন।

বিবৃতিতে আরো বলা হয়, হানান শাহিন বাথরুম থেকে বেরিয়ে দেখেন তার ছয় বছর বয়সী ছেলে ওয়াদেয়া আল-ফায়ুমকে নির্মমভাবে ছুরিকাঘাত করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তের নাম প্রকাশ করেনি পুলিশ। মা ও ছেলেকে ছুরিকাঘাতের পর ওই ব্যক্তি ঘরের বাইরেই বসা ছিলেন। তখন তার কপাল থেকে রক্ত ঝরছিল।

ওই ব্যক্তিকে রোববার আদালতে তোলা হয়েছে, পুলিশ তার বিরুদ্ধে প্রথম গ্রেডের হত্যার অভিযোগ দিয়েছে। সূত্র : আল-জাজিরা ও মিডল ইস্ট আই

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com