1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

ত্যাগ ও সেবার মনোভাব নিয়ে সরকারি চাকুরিতে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে হবে, যা জুলাই আন্দোলনের প্রত্যাশা : ভূমি সিনিয়র সচিব

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের মনে রাখতে হবে তারা জনগণের প্রভু নয়, বরং জনগণের কষ্টার্জিত করের টাকায় তাদের বেতন-ভাতাদিসহ সকল সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। এজন্য তারা দেশের জনসাধারণের এক একজন সেবক। ভোগ নয়, ত্যাগ ও সেবার মনোভাব নিয়ে সরকারি চাকুরিতে এসে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করা উচিত, যা ছাত্র-জনতা কর্তৃক সংঘটিত জুলাই আন্দোলনের প্রত্যাশা।

ভূমি সিনিয়র সচিব আজ ভূমি ভবন সেমিনার হলে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (ডিএলআরএস) কর্তৃক আয়োজিত নব যোগদানকৃত কর্মচারীদের এক ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডিএলআরএস মহাপরিচালক মহ. মনিরুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মোমিনুর রশীদও বক্তব্য রাখেন।

ভূমি সিনিয়র সচিব বলেন, ডিএলআরএস একটি জন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি ভূমির মালিকানা ও মালিকানার ওপর ভিত্তি করে ম্যাপ তৈরির উদ্দেশ্যে নির্দিষ্ট সময় পর পর সরকার প্রদত্ত জরিপ কাজ পরিচালনা করে থাকে। এজন্য এ প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উল্লেখযোগ্য দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তিনি জরিপ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সৎ,দক্ষ,আধুনিক, তথ্য প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ ও আন্তরিক হওয়ার পরামর্শ দিয়ে বলেন,কেননা দেশের ভূমি খাতের অধিকাংশ মামলা-মোকদ্দমা সৃষ্টি হয়ে থাকে জরিপ কার্যক্রমের ওপর ভিত্তি করে। তিনি নবীণ কর্মচারীদের ব্যাপকভাবে যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, এতে করে জুলাই বিপ্লবের ফসল বর্তমান অন্তর্বর্তী সরকারের জনবান্ধব ভূমি সেবাদান পরিকল্পনা সফল ও সার্থক হবে।

পরে ভূমি সিনিয়র সচিব মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ৬৩তম টিম সভা ও চলমান অনলাইনসহ অন্যান্য ভূমি সেবা কার্যক্রম সংক্রান্ত এক পর্যালোচনা সভায় সভাপতি হিসেবে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com