1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

থাইল্যান্ডের বিপক্ষে শ্রীলংকার বড় জয়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এশিয়া কাপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ হারলেও পর পর দুই ম্যাচে আরব আমিরাত ও থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশকে টপকে পয়েন্ট টেবিলের তিন নম্বরে চলে গিয়েছে শ্রীলংকান মেয়েরা।

মঙ্গলবার সিলেটের আউটার স্টেডিয়াম মাঠে থাইল্যান্ডকে ৪৯ রানে হারিয়েছে শ্রীলংকা। ৬৯ বলে ৮১ রান করে ম্যাচসেরা হয়েছেন হার্সিথা সামারাবিক্রমা।

টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক। তবে সিদ্ধান্তটা যে সঠিক ছিল সেটা প্রমাণ করেন দুই ওপেনার সামারাবিক্রমা ও আতাপাত্তু। দলীয় ৬৩ রানে আতাপাত্তু ফিরলেও দাপুটে ব্যাটিং করে যান সামারাবিক্রমা। শেষদিকে নিকাশীর ২১ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসে ১৫৬ রানের বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা।

লক্ষ্য তাড়া করতে নেমে নান্নাপাতের ব্যাটে শুরুতে কিছুটা আশা জাগায় থাইল্যান্ড। তবে ২১ বলে ২৫ রান করে তিনি ফিরলে লড়াই থেকেই ছিটকে যায় থাই মেয়েরা। চানিদার ৩৭ ও চাইওয়াইয়ের ১৯ রানে ভর করে শেষমেষ ১০০ রানের গন্ডি পার করে দলটি। ১০৭ রানে থামে থাইল্যান্ডের ইনিংস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com