1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের বাংলাদেশ বদলে গেছে। দেশে স্থিতিশীলতা রয়েছে। দলের সমর্থক দেখে কাজ করেনি আওয়ামী লীগ সরকার। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি। দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি।

আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, মার্শাল ল জারি করে ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা দিয়েছেন উচ্চ আদালত। ফলে বাংলাদেশের মানুষের ভোট, গণতন্ত্র ও মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে। আমরা এই ঘোষণার প্রেক্ষিতে আমাদের সংবিধানে পঞ্চদশ সংশোধনী এনে গণতন্ত্রকে সুসংহত করেছি। এ গণতন্ত্র হচ্ছে জনগণের শক্তিকে দৃঢ় করা।

তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর ফলে দেশে স্থিতিশীলতা এসেছে। এখন আর অনির্বাচিত কেউ অবৈধভাবে ক্ষমতা দখল করতে পারছে না। অনেকের অন্তরজ্বালা আছে। আমাদের দেশের এক শ্রেণির বুদ্ধিজীবী আছেন, যারা বুদ্ধি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তারা সবসময় গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার চেষ্টা করেন। এটা তাদের একটা প্রচেষ্টা, যা আমরা যুগ যুগ ধরে দেখে আসছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com