1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

‘দলীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই রওশন এরশাদের’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রওশন এরশাদ একজন পৃষ্ঠপোষক। দলীয় সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার তার নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

আজ রোববার (১৯ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

চুন্নু বলেন, ‘জাতীয় পার্টিতে কোনো বিভাজন নেই। নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া নিয়ে রওশন এরশাদের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন এমনিই চিঠি দিয়েছেন। না বুঝে দিয়েছেন।’

রাষ্ট্রপতির সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, ‘রওশন এরশাদ কার সঙ্গে কী আলাপ করলেন সেটা আমরা আমলে নিচ্ছি না।’

নির্বাচনে যাওয়া নিয়ে সিদ্ধান্তের প্রসঙ্গ উঠলে চুন্নু বলেন, ‘বিধিবদ্ধ সময়ের মধ্যে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত জানাবো। সঠিকভাবে নির্বাচন হলে ৩০০ আসনে প্রার্থী দিতে চাই।’

জাতীয় পার্টি কোনো জোট কিংবা মহাজোটে যোগ দেবে না বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com